1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “জুলাই-২৪ কর্নার” উদ্বোধন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে “জুলাই-২৪ কর্নার” উদ্বোধন

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পঠিত
জুলাই-২৪ কর্নার

ছাত্র ত্যাগের সাক্ষী “জুলাই-২৪ কর্নার” রাবিতে উদ্বোধন!
আবু বকর সৈকতে, রাবি প্রতিনিধি

জ্বলে উঠেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছড়িয়ে পড়েছিল সারা দেশে ছাত্র-জনতার দ্রোহের স্ফুলিঙ্গ -সেই ঐতিহাসিক উদ্দীপনাকে চিরস্মরণীয় করে রাখতে আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে স্থাপন করা হয়েছে “জুলাই-২৪ কর্নার”।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় সেন্ট্রাল লাইব্রেরিতে এই কর্নার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ্ হাসান নকীব।

উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব বলেন, জুলাই-২৪ শুধু একটি মাস নয়, এটি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি, আমাদের সময়ের সত্য ভাষণের এক সাহসী উচ্চারণ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুলাই-২৪-এ যে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, রক্ত দিয়ে লিখেছিল প্রতিরোধের ইতিহাস।

তিনি আরো বলেন, এই কর্নার হবে সেই গণআন্দোলনের স্মারক যেখানে প্রজন্ম জানতে পারবে, কিভাবে ফ্যাসিবাদের দোসর, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এক শক্তিমান ছাত্রসমাজ। এই প্রজন্মের দায়িত্ব সেই চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক প্রফেসর মোহাম্মদ হাবিবুল ইসলাম।

উল্লেখ্য, “জুলাই-২৪ কর্নার”-এ ঐতিহাসিক ছবি, পোস্টার, বিবৃতি ও আন্দোলনের গুরুত্বপূর্ণ দলিলসমূহ সংরক্ষণ ও প্রদর্শন করা হয়েছে, যা
বিশ্ববিদ্যালয় সমাজকে গণতান্ত্রিক চেতনার চর্চায় উৎসাহিত করবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..