1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও ডিএসবি বার্ষিক পরিদর্শন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও ডিএসবি বার্ষিক পরিদর্শন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯ বার পঠিত
রংপুর জেলা পুলিশ

রংপুর জেলার নাগরিকদের আরও কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস এবং জেলা বিশেষ শাখা (ডিএসবি)-এর বার্ষিক পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম

মঙ্গলবার (২১ জুলাই, ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক

পরিদর্শনের শুরুতে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল রেঞ্জ ডিআইজি-কে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি রিজার্ভ অফিস ও জেলা বিশেষ শাখার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

এসময় রেঞ্জ ডিআইজি কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সততা, পেশাদারিত্ব এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা এবং সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আবু রায়হান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. মুকুল হোসেন এবং রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..