1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু - Janatar Jagoron

কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত
কুড়িলে ট্রেন দুর্ঘটনা

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিবুল ইসলাম ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন এবং পরিবারের সঙ্গে রাজধানীর কুড়িল কুড়াতলী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী আবু রায়হান জানান, সকালে তিনি কুড়িল রেলগেট এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পান। তখন হালকা বৃষ্টি হচ্ছিল। তার ভাষ্য অনুযায়ী, রাকিবুল মাথায় ছাতা দিয়ে রেললাইন অতিক্রম করছিলেন। ছাতা ব্যবহারের কারণে ট্রেনের হর্ন বা শব্দ তিনি সম্ভবত শুনতে পারেননি। এ সময় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

পরে আহত রাকিবুলের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর তাকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে আবু রায়হান আরও জানান, রাকিবুল ইসলাম স্নাতক সম্পন্ন করেছিলেন। সম্প্রতি গাজীপুরের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরি পান এবং শনিবার থেকে কর্মস্থলে যোগ দেন। রোববার ছিল তার চাকরির দ্বিতীয় কর্মদিবস। সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পরই দুর্ঘটনার শিকার হন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..