1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা - Janatar Jagoron

ষষ্ঠ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত
ষষ্ঠ শ্রেণির কারিগরি শিক্ষা

দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের এবং সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) সকালে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে রোটারি বাংলাদেশ আয়োজিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকেই পাঠ্যবইয়ে কারিগরি শিক্ষা বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি পাবলিক পরীক্ষা আইন পাস হওয়ায় এখন থেকে ডিজিটাল পদ্ধতিতে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে বেকারত্বের সংখ্যা বাড়বে। তাই শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..