1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম

সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৭৯ বার পঠিত
চলচ্চিত্র

দেশের ইতিহাস, ঐতিহ্য ও শেকড়ের গল্পকে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যে উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর। জাতীয় সংস্কৃতি ও গৌরবময় ইতিহাসকে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরতে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য আগ্রহী নির্মাতাদের কাছ থেকে চিত্রনাট্য এবং অনুদানের আবেদন আহ্বান করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্মাণাধীন চলচ্চিত্রগুলোর একটি হবে ‘গাজী কালু ও চম্পাবতী’। ইংরেজি সাবটাইটেলসহ এই চলচ্চিত্রের দৈর্ঘ্য ২৫ থেকে ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে এবং এ প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০ লাখ টাকা।

অন্যদিকে দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ইসলামী সংস্কৃতি, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির বার্তা কেন্দ্র করে। ইংরেজি সাবটাইটেলসহ এই চলচ্চিত্রের দৈর্ঘ্য হবে ১২ থেকে ১৫ মিনিট এবং এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ লাখ টাকা।

অধিদপ্তর জানিয়েছে, নির্বাচিত প্রতিষ্ঠানকে চিত্রনাট্য প্রস্তুত করা থেকে শুরু করে কাস্টিং, শুটিং, সম্পাদনা, ডাবিং ও কালার গ্রেডিংসহ পুরো নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি নির্মাণে সৃজনশীলতা ও মানসম্পন্ন দক্ষতার প্রমাণ থাকা বাধ্যতামূলক।

যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক করা হয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ৯ মে দুপুর ১২টার মধ্যে অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে সিলগালা খামে আবেদনপত্র ও চিত্রনাট্য সরাসরি জমা দিতে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..