1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জন নিয়োগ প্রকাশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জন নিয়োগ প্রকাশ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

মহিলা বিষয়ক অধিদফতর ৬টি ভিন্ন পদে মোট ৭৩১ জন জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন কার্যক্রম আগামী ৮ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে শুরু হবে এবং ২৮ জুলাই ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের পর কিংবা অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগপ্রাপ্তদের চাকরির ধরন হবে অস্থায়ী। নারী ও পুরুষ—উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হতে পারে।

বয়সের ক্ষেত্রে ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স যাচাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন করতে হলে নির্ধারিত অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে ৩০০×৩০০ পিক্সেল আকারের একটি রঙিন ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষরের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।

আবেদন ফি হিসেবে ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি সম্পর্কে জানতে সংশ্লিষ্ট অনলাইন বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে বলে জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..