1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গণভোট ইস্যুতে সরকারের সমালোচনায় হাসনাত আবদুল্লাহ - Janatar Jagoron

গণভোট ইস্যুতে সরকারের সমালোচনায় হাসনাত আবদুল্লাহ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত
গণভোট ইস্যু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের চলমান বিভিন্ন সংকট সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। তিনি কর্মসংস্থান, জ্বালানি, বিদ্যুৎ পরিস্থিতি এবং গণভোট ইস্যুতে সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করেন।

শনিবার বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি ঘোষিত মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এসব বক্তব্য দেন।

হাসনাত আবদুল্লাহ দাবি করেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান তৈরির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। তার ভাষ্য অনুযায়ী, বেকারত্বের পরিস্থিতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।

জ্বালানি খাত প্রসঙ্গে তিনি বলেন, ইরানকে কেন্দ্র করে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাবের কথা উল্লেখ করে সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছিল। তবে মূল্য বৃদ্ধির পরও বিদ্যুৎ সরবরাহের উন্নতি হয়নি এবং বিভিন্ন এলাকায় এখনো লোডশেডিং অব্যাহত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জ্বালানির মূল্য সমন্বয়ের জন্য সরকার যে কমিটি গঠন করেছে, সেটি কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তার দাবি, কমিটিটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে এবং এটি কেবল একটি আনুষ্ঠানিক উদ্যোগে সীমাবদ্ধ রয়েছে।

গণভোট ইস্যু নিয়ে বক্তব্য দিতে গিয়ে এনসিপির এই নেতা বলেন, সরকার গণভোট থেকে সরে এসেছে। তার দাবি, প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মত দিয়েছিল। তবে ফলাফল প্রকাশের সময় সেই জনমতের যথাযথ প্রতিফলন ঘটেনি বলেও তিনি অভিযোগ করেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অতীতে ভোট কারচুপির অভিযোগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে ভোটের ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে ফলাফল যথাযথভাবে প্রকাশ না করার অভিযোগ তোলেন।

চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলম। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম, যুগ্ম সদস্যসচিব মহিউদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা, উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..