1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩৬ বার পঠিত
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ৬৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ৭৩ জনের সনদ বাতিল

ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে বর্বরতা, বহিষ্কৃত ৬৪ শিক্ষার্থী!
অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলায় জড়িত থাকার অভিযোগে ৬৪ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। একই সঙ্গে অপরাধের মাত্রা বিবেচনায় ৪৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার এবং ৭৩ সাবেক শিক্ষার্থীর শিক্ষাসনদ স্থায়ীভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ জুলাই) গভীর রাতে সাড়ে ৩টায় সিন্ডিকেট সভা শেষে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান সাংবাদিকদের এসব তথ্য জানান। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনার ওপর গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়।

ব্রিফিংয়ে উপাচার্য জানান, গত বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের ওপর হামলায় অভিযুক্তদের সংখ্যা ২২৯ জন। তাদের মধ্যে ১৩০ জন বর্তমান ও ৯৯ জন সাবেক শিক্ষার্থী। অভিযুক্ত বর্তমান ১৩০ শিক্ষার্থীর মধ্যে ৬৪ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বাকিদের মধ্যে ৩৭ জনকে ২ বছরের জন্য, ৮ জনকে ১ বছরের জন্য এবং ১ জনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে তদন্তের ভিত্তিতে অভিযুক্ত ২০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে অভিযুক্ত ৯৯ সাবেক শিক্ষার্থীর মধ্যে ৭৩ জনের সনদ চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে, ৬ জনের সনদ ২ বছরের জন্য স্থগিত এবং বাকি ২০ জনকে অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে বলে জানান উপাচার্য।

হামলায় অংশগ্রহণকারী বহিরাগত সন্ত্রাসী ও পরিকল্পনাকারী এবং অভিযুক্ত পুলিশ বাহিনীর ভূমিকা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী হওয়ায় এসব বিষয় তদন্ত প্রতিবেদনসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন বলেও জানান তিনি গণমাধ্যমকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..