1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই আন্দোলনের প্রথম স্মৃতিস্তম্ভ ('অদম্য ২৪') জাবিতে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

জুলাই আন্দোলনের প্রথম স্মৃতিস্তম্ভ (‘অদম্য ২৪’) জাবিতে

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪০৭ বার পঠিত
জুলাই আন্দোলনের প্রথম স্মৃতিস্তম্ভ

আন্দোলনের আগুনে গড়া ‘অদম্য ২৪’ এখন ইতিহাসের স্মারক!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

২০২৪ সালের, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন ঘটে স্বৈরাচার সরকারের। শিক্ষার্থীদের করা বৈষম্যের বিরুদ্ধের আন্দোলনে জীবন দিতে হয়েছে শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষকে। রক্তাক্ত সেই জুলাইয়ের স্মৃতিতে ও শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) “অদম্য ২৪” নামে দেশের প্রথম স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনিয়ম থেকে শুরু করে জাতীয় যেকোন ইস্যুতে সবসময়ই সরব ও প্রতিবাদী ভূমিকা পালন করে জাবি শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছিলো এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের শুরু থেকেই সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ করা থেকে পর্বরতীতে প্রথম ছাত্রলীগমুক্ত ক্যাম্পাস তৈরি করে তারা।

রক্তক্ষয়ী সেই ২৪ এর জুলাইয়ে আন্দোলনকারীরা ১৮,১৯ দুইদিনের সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে। এতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সহিংসতা ঘটে। যেখানে শতাধিক শিক্ষার্থী নিহত হয়,আহতে হয় আরো অনেকেই। সেইসকল শহিদ ও যোদ্ধাদের স্মরণে জাবিতে ২০ জুলাই,২০২৪ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিকেল পৌনে ৩ টায় বৈষম্যবিরোধী আন্দোলনের জাবি শিক্ষার্থীরা এ ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

অদম্য ২৪ এর নকশাকার ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মো: রাঈদ হোসেন বলেন-” অগ্নিশিখার মতো করে এই স্মৃতিস্তম্ভ নকশা করা। যে আগুন কেবল ক্ষোভ আর ধ্বংসের প্রতীক নয় বরং শিক্ষার্থীদের ওপর চলা অন্যায়, নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। যা আমাদের শক্তি,প্রত্যাশা, এবং আশার আলো। স্মৃতিস্তম্ভটি জুলাই শহীদদের লড়াই ও আত্মত্যাগ এর কথা মনে করাবে, মনে করাবে জুলাইয়ের কঠিন রাস্তা পারি দেবার কথা।”

স্মৃতিস্তম্ভের নকশার কথা উল্লেখ করে তিনি বলেন-“৩টি অগ্নিশিখা দিয়ে তৈরি স্মৃতিস্তম্ভ। যা ক্রমান্বয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার এর প্রতীক । মাঝের শিখাকে কেন্দ্র করে অপর দুই শিখা ২৪ ডিগ্রি কোণে বাঁকানো যা ২০২৪ সালকে স্মরণীয় করে।

বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ও. সোহেল আহমেদ বলেন- “অদম্য ২৪” স্মৃতিস্তম্ভ স্মরণ করিয়ে দিবে জুলাই আন্দোলনের সকল শহীদ ও আহতদের। বৈষম্য ও অন্যায় এর বিরুদ্ধে শিক্ষার্থীদের অবদানের। অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যৎতের যে কোন আন্দোলনে শিক্ষার্থীদের সাহস যোগাবে এ স্মৃতিস্তম্ভ ।”

উল্লেখ্য, গত ২২ জুলাই ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভ বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার কথা ছিলো। তবে ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় রাষ্ট্রীয় শোক প্রকাশে স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সকল কর্মসূচি স্থগিত করা হয়। আগামী ৩১,জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..