1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রুয়ার সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক নিজাম উদ্দীন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

রুয়ার সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক নিজাম উদ্দীন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পঠিত
রুয়ার সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক নিজাম উদ্দীন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্বিঘ্ন নির্বাচন, নতুন নেতৃত্বের যাত্রা শুরু!
অনলাইন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া) নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। এতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান একক প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন, আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ও সিন্ডিকেট সদস্য ড. মো. নিজাম উদ্দীন।

শনিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের পর সন্ধ্যায় রুয়ার প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. কেরামত আলী ও মো. মতিউর রহমান আখন্দ। সংরক্ষিত মহিলা আসনে সাবরীনা শারমিন, কোষাধ্যক্ষ পদে জেএএম সকিলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. কামরুল আহসান ও দেলাওয়ার হোসেন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক (সংরক্ষিত মহিলা) পদে ড. মোছা. ইসমত আরা বেগম নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইমাজ উদ্দিন এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. কবির উদ্দীন। শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে দায়িত্ব পেলেন ড. মো. নাসির উদ্দিন, তার সহকারি হিসেবে রয়েছেন মো. শহীদুল ইসলাম। তথ্য ও গবেষণা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. শামসুজ্জোহা, যুগ্ম তথ্য ও গবেষণা সম্পাদক ড. মো. নূরুল ইসলাম।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. হারুন-আর রশিদ, তাদের সহকারী হিসেবে আছেন আবু সালেহ মো. আব্দুল্লাহ। প্রচার, প্রকাশনা ও জনসংযোগের দায়িত্বে আছেন কেএম কামরুজ্জামান কোরবান, যুগ্ম সম্পাদক মোহা. আশরাফুল আলম ইমন। ক্রীড়া সম্পাদক পদে মো. মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন, সহকারী হিসেবে রয়েছেন রুকন উদ্দিন মো. রওশন জামির খান। দপ্তর সম্পাদক কাজী মামুন রানা ও যুগ্ম দপ্তর সম্পাদক মো. মোজাহিদ হাসান নির্বাচিত হয়েছেন। আইটি সম্পাদক পদে মো. মাসুদ রানা, সহকারী হিসেবে মো. হাবিবুর রহমান মুন্না। আইন সম্পাদক হিসেবে আছেন মুহম্মদ শাহাদাৎ হোসাইন, যুগ্ম আইন সম্পাদক মো. মিল্টন হোসেন। কল্যাণ ও উন্নয়ন সম্পাদক পদে ড. শাহ্ হোসাইন আহমেদ মেহ্দী, সহকারী হিসেবে সাব্বির আহমেদ তাফসীর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেলেন এবিএম কামরুজ্জামান, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. ফরহাদ আলম।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে ১৫ জনকে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন মো. আশফাকুল রহমান, মো. আবু তালেব, মো. আব্দুল বাছেদ, মো. আবদুল খালেক, এম উমার আলী, আ স ম খায়রুজ্জামান, মো. গোলাম রছুল, মো. নুরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. মহিউদ্দীন, মো. মাহবুবুল আহসান, মো. রেজাউল করিম, মো. রফিকুল ইসলাম, মোহা. লতিফুল রহমান ও মো. শফিকুল ইসলাম।

সংরক্ষিত মহিলা আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. ফাতিমা খাতুন, মোছা. সখিনা খাতুন, ড. সিরাজুম মুনীরা, শাহানারা বেগম ও শারমিন আকতার।

গণমাধ্যমের তথ্যমতে, রুয়ার মোট জীবন সদস্যসংখ্যা ৮ হাজার ২৭৫ জন। এবারের নির্বাচনে ভোটগ্রহণে অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিন হাজার ভোটার। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮০০ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭০৯ জন ভোট দিয়েছেন। এ হিসেবে মোট ভোটার উপস্থিতি ৪৩ শতাংশ ধরা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..