1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কুবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ স্থগিত, হলে থাকার আজীবন নিষেধাজ্ঞা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কুবিতে র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ স্থগিত, হলে থাকার আজীবন নিষেধাজ্ঞা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১২০ বার পঠিত

র‍্যাগিংয়ের দায়ে আজীবন হল নিষিদ্ধ, স্থগিত বহিষ্কার!
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগে র‍্যাগিংয়ের দায়ে এক সেমিস্টারের জন্য বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে, এই ১২ জনকে আজীবন আবাসিক হলে থাকার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের র‍্যাগিংয়ের দায়ে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে, ভবিষ্যতে তারা যদি কোনো অপরাধে জড়িত হয় সেক্ষেত্রে পূর্বের শাস্তি (এক সেমিস্টার বহিষ্কার) সম্পূর্ণরূপে কার্যকর হবে। একইসাথে তাদের আজীবনের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্তরা হলেন– মার্কেটিং বিভাগের শয়ন চন্দ্র দাশ, তাসনিম কাদের ইরফান, শাখাওয়াত হোসেন অরণ্য, ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মতিউর রহমান, ইসরাত জাকিয়া নিহা এবং আকিব জামান। নৃবিজ্ঞান বিভাগের তিশা মনি, মোঃ অলি উল্লাহ, অরবিন্দু চন্দ্র সরকার, রাফিও হাসান এবং মোছাঃ সাদিয়া সরকার।

এ বিষয়ে সিন্ডিকেট সভাপতি এবং উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘এখন পর্যন্ত রেজ্যুলেশন সাইন হয়নি, তবে সিন্ডিকেট সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার আদেশ সাময়িক স্থগিত করা হয়েছে।’

উল্লেখ্য, গত ০১ জুলাই নবীন বরণের এর দিন থেকে নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওপর। পরিচয় পর্বের নামে গালিগালাজ, ভয়ভীতি, শারীরিক নিপীড়ন ও অপমানজনক আচরণের কথা উল্লেখ করে তারা লিখিত অভিযোগ দেয় গত ০২ ও ০৬ জুলাই। অভিযোগের ভিত্তিতে গত ১৭ জুলাই দুই বিভাগের ১২ জনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..