1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গাজায় শান্তির নতুন আলো: যুদ্ধবিরতিতে ঐক্যমত হামাস-ইসরাইল - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

গাজায় শান্তির নতুন আলো: যুদ্ধবিরতিতে ঐক্যমত হামাস-ইসরাইল

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৩ বার পঠিত
যুদ্ধবিরতিতে ঐক্যমত হামাস-ইসরাইল
this is a collected or created picture for Janatar Jagoron news.

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয়েছে ইসরাইল এবং হামাস। বুধবার (১৫ জানুয়ারি) বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, চলমান আলোচনা শেষে উভয় পক্ষ এই চুক্তি সম্পন্ন করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের একটি প্রতিবেদনে আলোচনা-সংশ্লিষ্ট একটি সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, ইসরাইল ও হামাস একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় পর্যায়ক্রমে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, “গাজায় একটি যুদ্ধবিরতি এবং জিম্মিদের জন্য একটি চুক্তি হয়েছে। খুব দ্রুত জিম্মিদের মুক্তি দেওয়া হবে। ধন্যবাদ!”

একজন জ্যেষ্ঠ আরব কূটনীতিক টাইমস অব ইসরাইলকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র, কাতার এবং মিসর শিগগিরই একটি যৌথ বিবৃতির মাধ্যমে চুক্তির ঘোষণা দেবে। এরপর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানী দোহায় একটি সংবাদ সম্মেলনে এই চুক্তির বিস্তারিত ব্যাখ্যা করবেন বলে জানিয়েছেন ওই কূটনীতিক।

এদিকে, হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস তাদের স্বীকৃতি প্রদান করেছে এবং প্রস্তাবটি মেনে নিয়েছে। আলজাজিরা আরবির প্রতিবেদনে জানানো হয়, খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীদের কাছে এই চুক্তি সংক্রান্ত অনুমোদনপত্র জমা দিয়েছে। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি।

কাতারের মধ্যস্থতাকারীরা আগে থেকেই আশা প্রকাশ করেছিলেন যে, খুব দ্রুত এই চুক্তি সম্পন্ন হতে পারে। আলোচনায় জড়িত মার্কিন ও ফিলিস্তিনি কর্মকর্তারাও একই অভিমত পোষণ করেছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কিছু মার্কিন ও ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইল ইতোমধ্যে গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিতে শুরু করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..