1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইতালিতে তাপপ্রবাহে পাঁচ মৃত্যু, ৪১ ডিগ্রির সতর্কতা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ইতালিতে তাপপ্রবাহে পাঁচ মৃত্যু, ৪১ ডিগ্রির সতর্কতা

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত
ইতালিতে তাপপ্রবাহ

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের প্রভাবে ইতালিতে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহান্তে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

মঙ্গলবার (২৩ জুন) ও বুধবার (২৪ জুন) অতিরিক্ত গরমজনিত অসুস্থতায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর আগে লোদি এলাকায় মাঠে কাজ করার সময় ৫৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। সর্বশেষ মৃতদের মধ্যে রয়েছেন পিয়াচেঞ্জা প্রদেশের একটি আঙুরখেতে কর্মরত ৬১ বছর বয়সী কৃষক, গারলাসকো এলাকার ৫৬ বছর বয়সী এক ব্যক্তি, নেপলসের এক গৃহহীন ব্যক্তি এবং পাদোভা শহরের এক শ্রমিক।

চরম গরমের কারণে ফ্লোরেন্সের ঐতিহাসিক উফিজি গ্যালারির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে এবং সাময়িকভাবে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ইতালির স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও শিল্লাচি জরুরি কারিগরি বৈঠক আহ্বান করেছেন। তিনি জানান, প্রবীণ, শিশু ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি খোলা আকাশের নিচে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা চলছে।

তাপপ্রবাহের প্রভাবে ইতালির বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিশেষ করে আব্রুজ্জো অঞ্চলের পেসকারা ও তেরামো এলাকায় শত শত পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ সমস্যায় পড়েছে। কয়েকটি স্থানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ব্যাহত হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর আফ্রিকা থেকে প্রবাহিত উষ্ণ বায়ুর কারণেই ইতালিতে এ চরম গরমের সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, শুধু দিনের তাপমাত্রাই নয়, রাতের তাপমাত্রাও অস্বাভাবিকভাবে বেশি থাকবে। অনেক এলাকায় রাতে তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। পরিস্থিতির অবনতি হলে দেশজুড়ে আরও কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..