1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে জাবিতে ২২ জুলাই সকল ক্লাস স্থগিত - Janatar Jagoron

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে জাবিতে ২২ জুলাই সকল ক্লাস স্থগিত

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৯২ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠান

রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত ‘অদম্য-২৪’ অনুষ্ঠানের
দিনব্যাপী কর্মসূচির জন্য আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সকল ক্লাস বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথারীতি চলবে।

সোমবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিধারণ ও লালন এবং ৩৬ জুলাই স্বৈরাচার হাসিনার পতন দিবস উদযাপন-২০২৫ উপলক্ষে পূর্বনির্ধারিত দিনব্যাপী কর্মসূচির কারণে ২২ জুলাই মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত করা হলো। তবে পূর্বনির্ধারিত সব পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি পালন করছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মসূচির অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল উদ্বোধন করা হবে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভ। এছাড়াও আগামীকাল জাবিতে গ্রাফিতি, আলোকচিত্র ও আল্পনাতে জুলাই-২৪, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশে প্রথম প্রদর্শিত প্রতিবাদী পথনাট্য (একটি নন-ফিকশন) চিত্রাংকন প্রতিযোগিতা ইত্যাদি কর্মসূচি অনুষ্ঠিত হবে ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..