1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সরকারি ছাড়পত্র না পাওয়ায় চীনে যাওয়া অনিশ্চিত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

সরকারি ছাড়পত্র না পাওয়ায় চীনে যাওয়া অনিশ্চিত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের

  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত
চীনে যাওয়া অনিশ্চিত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের

ছাড়পত্র ছাড়া চীনের পথে যাত্রা আটকে গেল দুই ভিসির!
অনলাইন ডেস্ক

চীনের একটি উচ্চশিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এএম সরওয়ারউদ্দিন চৌধুরী ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক হায়দার আলীর। কারণ—শেষ মুহূর্ত পর্যন্ত সরকারি ছাড়পত্র (জিও) না পাওয়ায় অনিশ্চয়তার মেঘ জমেছে তাঁদের সফরকে ঘিরে।

শনিবার (৫ জুলাই) বেলা ১১টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে শাবিপ্রবি প্রশাসন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজের নেতৃত্বে ২০ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগামী ৬ থেকে ১১ জুলাই চীনের কুনমিং, উহান এবং গঞ্জু প্রদেশের ৫টি নামকরা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এ সফরে বিভিন্ন চুক্তিপত্রে স্বাক্ষরের পাশাপাশি চীনের শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে।

প্রতিনিধিদলে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা রয়েছেন। তাদের সবাই সরকারি ছাড়পত্র পেলেও, এখন পর্যন্ত শাবিপ্রবি ও কুবি উপাচার্যের ছাড়পত্র ঝুলে আছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হায়দার আলী গণমাধ্যমকে বলেন, “আমি ২৫ জুন আবেদন জমা দিয়েছি। কিন্তু এখনো অনুমোদন মেলেনি। বিষয়টি দুশ্চিন্তার।”

অন্যদিকে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী জানান, “চীনের এই উচ্চশিক্ষা কার্যক্রমে অংশ নিতে গত ২৩ জুন আবেদন করেছি। কিন্তু এখন পর্যন্ত জিও পাইনি। সরকার অনুমোদন দিলে আমরা যাবো। এখন শুধু অপেক্ষায় আছি।”

সরকারি অনুমোদন বিলম্বের কারণ জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) নুরুন আখতার বলেন, “গত বৃহস্পতিবার আমরা সামারি তৈরি করে দিয়েছি। চ্যান্সেলরের কাছ থেকে এখনো অনুমোদন আসেনি। সে কারণেই অনুমোদন দেওয়া সম্ভব হয়নি।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..