1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সংবাদ সংগ্রহে অসহযোগিতার অভিযোগ জবি রেজিস্ট্রারের বিরুদ্ধে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ সংগ্রহে অসহযোগিতার অভিযোগ জবি রেজিস্ট্রারের বিরুদ্ধে

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত
অভিযোগ জবি রেজিস্ট্রারের বিরুদ্ধে

“পরে আসো”—রেজিস্ট্রারের মন্তব্যে ক্ষুব্ধ দেশের সাংবাদিকরা!
অনলাইন ডেস্ক

সংবাদ সংগ্রহে অসহযোগিতার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে। একাধিক গণমাধ্যমকর্মী অভিযোগ করেছেন, তিনি বারবার ফোন কল উপেক্ষা করছেন, সাক্ষাৎকার এড়িয়ে যাচ্ছেন এবং কখনও কখনও কটূক্তিও করছেন।

জাগো নিউজের প্রতিবেদক মো. তৌফিক হোসেন জানান, বৃহস্পতিবার (৩ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) গঠনতন্ত্র প্রণয়ন বিষয়ে মন্তব্য চাইলে রেজিস্ট্রার সোজা বললেন, ‘লিখিত দাও।’ এর বাইরে আর কোনো কথা বলেননি।

পূর্বদিন, “বাংলাদেশের খবর” পত্রিকার প্রতিনিধি জান্নাতুন নাইম একই বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। বারবার কল দিলেও ফোন তোলেন একজন সহকারী রেজিস্ট্রার, যিনি জানান, ‘স্যার আছেন, তবে ব্যস্ত।’

এদিকে “গণমাধ্যম” পত্রিকার রিপোর্টার তানজিম মাহমুদ জানান, জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যার তদন্ত প্রতিবেদন বিষয়ে তথ্য জানতে গেলে তাকেও ‘লিখিত দিতে’ বলেন রেজিস্ট্রার। তিনি অভিযোগ করেন, পরিচয় দেওয়ার পর রেজিস্ট্রার বলেন, ‘গণমাধ্যম বা সকালমাধ্যম যা-ই হও, পরে আসো।’ যা ছিল অত্যন্ত অবমাননাকর এবং অপেশাদার আচরণ।

“দ্য ডেইলি স্টার”-এর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবও রেজিস্ট্রারের কাছে বারবার হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন। তিনি জানান, শিক্ষক নিয়োগসংক্রান্ত তথ্য জানতে তথ্য অধিকার আইনে আবেদন করেছিলেন। এরপর তিন মাসেরও বেশি সময় ধরে রেজিস্ট্রার টালবাহানা করেছেন। একপর্যায়ে আংশিক তথ্য দিয়ে ফোন রিসিভ বন্ধ করে দেন।

এসব বিষয়ে জানতে একাধিকবার রেজিস্ট্রারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “প্রশাসনের লোকজন সবসময় ব্যস্ত থাকেন। সবাই তো একরকম না। আমি এ বিষয়ে রেজিস্ট্রারের সঙ্গে কথা বলব।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..