1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টয়লেটের সিলিং থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার জাবির হলে - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

টয়লেটের সিলিং থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার জাবির হলে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৩৮ বার পঠিত
দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার জাবির হলে

টয়লেটের সিলিংয়ে লুকানো অস্ত্র, জাবি হলে আতঙ্ক!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত হলে টয়লেটের ফলস সিলিং থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় অস্ত্রটি দেখতে পান।

জানা যায়, হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ২২৬ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু বলেন, দৈনন্দিন কাজের মতো আজও আমি আমার কর্তব্যরত সুইপিং কাজ শুরু করি। হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি-ঝাড়ু বের করতে গিয়ে সঙ্গে একটি কাঠের বাটযুক্ত পুরাতন আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসকে অবহিত করি।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, নিরাপত্তা কর্মকর্তা এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ আগ্নেয়াস্ত্রটি জব্দ করে নিয়ে যায়। আশুলিয়া থানার এসআই মাহমুদুল বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি একটি দেশীয়ভাবে তৈরি পুরাতন পাইপগান। এটি কাঠের বাটযুক্ত এবং দৈর্ঘ্যে প্রায় ২৩ ইঞ্চি।

এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..