1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জবি শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম চালু করবে ছাত্র সংসদ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জবি শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম চালু করবে ছাত্র সংসদ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত
জবি শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম চালু

দক্ষতাই ভবিষ্যৎ—জবিতে ক্যারিয়ার গড়ার সোনালী সুযোগ!
সাদমান সাকিব,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের গুনগত মান পরিবর্তন ও ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব স্ট্যান্ডার্ড রাজনীতি চাল করার প্রত্যয় ব্যক্ত করেছে শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতৃবৃন্দ। এলক্ষ্যে একগুচ্ছ কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের চতুর্থ তলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান সংগঠনটির জবি শাখার নবনির্বাচিত আহ্বায়ক ফয়সাল মুরাদ। এসময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন।

এসময় ফয়সাল মুরাদ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই আন্দোলন থেকে গড়ে উঠা একটি সংগঠন। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হলেও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো আয়োজন হয়নি। আমরা জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোদ্ধাদের সংবর্ধনা দিয়ে আমাদের কার্যক্রম শুরু করবো। বিশ্ববিদ্যালয়ের গুণগত মান পরিবর্তন করতে অগ্রণী ভূমিকা পালন করবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে প্রায়োরিটি দিয়ে আমরা ক্যাম্পাসে একটি স্টান্ডার্ড ছাত্র রাজনীতি চালু করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো। শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে।’

‎তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্ট আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকগণ সাহসী ভুমিকা রেখেছে। এছাড়াও ক্যাম্পাসের আবাসনসহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিরসনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। গণমাধ্যম যেনো ক্যাম্পাস ও রাষ্ট্রের জন্য আরও শক্তিশালী দর্পণ হিসেবে প্রতিষ্ঠিত করা যায় সেলক্ষ্যে সাংবাদিকরা কাজ করবেন প্রত্যাশা থাকবে।’

জবি প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ট্রিবিউনের জবি প্রতিবেদক সুবর্ণ আসসাইফ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জবি শাখার সব নির্বাচিত নেতৃবৃন্দকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রত্যাশা থাকবে শিক্ষার্থীদের আবাসন সমস্যা, বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষার পরিবেশ উন্নতিকরণ, জকসু নির্বাচনসহ শিক্ষার্থী সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নেতৃবৃন্দ সোচ্চার কন্ঠ হিসেবে কাজ করবেন।’

এসময় আরও উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক ও ঢাকা টাইমসের জবি প্রতিনিধি শেখ শাহারিয়ার হোসেন, দপ্তর সম্পাদক ও দৈনিক সংবাদের জবি সংবাদদাতা মেহেদী হাসান, দৈনিক দেশ রূপান্তরের জবি প্রতিনিধি ফাতেমা আলীসহ জবি প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ এবং বাগছাসের নেতৃবৃন্দ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..