1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের - Janatar Jagoron

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত
জাবি শিক্ষার্থী

শিক্ষার্থীদের রাস্তায় নামা কি বদলে দেবে দৃশ্যপট?
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। প্রায় ২০ মিনিট অবরোধ শেষে বিকেল ৫টা ২০ মিনিটে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দেন।

বিক্ষোভকালে শিক্ষার্থীদের “জেগেছে রে জেগেছে, ছাত্রজনতা জেগেছে”, “ব্লকেড ব্লকেড, সারা বাংলা ব্লকেড”, “ছাত্রলীগের সন্ত্রাসীরা হুশিয়ার”, “যুবলীগের সন্ত্রাসীরা হুশিয়ার” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

গণতান্ত্রিক ছাত্র সংসদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব তৌহিদ মোহাম্মদ সিয়াম বলেন, আওয়ামী লীগ ও তার ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ‘জুলাই যোদ্ধাদের’ জিম্মি করে তাদের ওপর দলবদ্ধ হামলা চালিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন (ইন্টারিম) সরকারকে স্পষ্ট করে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি এই সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনেন এবং উল্টো তাদের পুনর্বাসন করেন, তাহলে যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে, তা আরও ভয়াবহ হয়ে উঠবে। এই হামলার প্রতিবাদে এবং সারাদেশে ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমরা ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আজ এখানে অবস্থান নিয়েছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জোর দাবি জানাচ্ছি -দ্রুত আওয়ামী সন্ত্রাসীদের আইনের আওতায় আনুন এবং সারা দেশে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করুন।”

সমাবেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ’গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর আওয়ামীলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আমাদের ব্লকেড কর্মসূচি চলছে। আমরা ইন্টেরিম সরকারকে হুশিয়ারি করে বলে দিতে চাই যেকোনো রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করা ইন্টেরিমের দায়িত্ব, আপনারা দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব ছেড়ে দেন। আমরা দেখেছি গোপালগঞ্জে পুলিশ নিরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা বলতে চাই ছাত্র জনতা এখনো রাজপথ ছেড়ে যায়নি।’সমাবেশ শেষে তিনি আরও বলেন, দ্রুত এই হামলার বিচার না হলে আমরা কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হবো ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..