1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন - Janatar Jagoron

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়

ইতিহাসের সাক্ষী হতে বরিশালে উদ্বোধন ‘জুলাই স্মৃতি কর্ণার’!
তাহসিন সারা, ববি প্রতিনিধি

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্ণার উদ্বধোন করা হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এই কর্নার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. তৌফিক আলম।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা জায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এছাড়া বিশেষভাবে উপস্থিত ছিলেন জুলাইর আহত যোদ্ধারা।

জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই কর্নার উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে। এখান থেকে শিক্ষার্থীরা জুলাই মাসের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। এই উদ্যোগে সহায়তাকারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে আহ্বান জানাই—এই কর্নারে এসে ইতিহাস জানো, শেকড় চিনো।

জুলাই স্মৃতি কর্নার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল ছাত্র-আন্দোলন, গণজাগরণ ও রাজনৈতিক সচেতনতার পথচলায় তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। কর্নারটিতে স্থান পেয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়কার গুরুত্বপূর্ণ ছবি, পোস্টার, সংবাদ শিরোনাম, উদ্ধৃতি এবং তৎকালীন ছাত্র ও জনসাধারণের ভূমিকা তুলে ধরা বিভিন্ন তথ্যচিত্র।

উল্লেখ্য যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যত্থানের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে আজ জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..