1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিইউবিটিতে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Janatar Jagoron

বিইউবিটিতে ‘জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত
জুলাই শহীদ দিবস ২০২৫’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদদের আত্মত্যাগে অনুপ্রাণিত হলো বিইউবিটির তরুণেরা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে শ্রদ্ধা, গর্ব আর কৃতজ্ঞতায় উদযাপিত হলো জুলাই শহীদ দিবস ২০২৫
বুধবার (১৬ জুলাই) দিনটি ঘিরে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে আয়োজিত হয় এক হৃদয়স্পর্শী আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, সমাজ বিশ্লেষক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট জাহেদ উর রহমান। তিনি বলেন, “জুলাই আন্দোলনে ছাত্রদের অগ্রণী ভূমিকা এবং শহীদ আবু সাঈদের মতো বীরদের আত্মদানে যে ইতিহাস রচিত হয়েছে, তা এ জাতির চেতনায় অম্লান থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, “এই আন্দোলনে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও এক সাহসী অবস্থান নিয়েছিল—যা আজকের প্রজন্মের জন্য অনুকরণীয়।”

বিশেষ অতিথির বক্তব্যে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলন নয়, এটি আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের মূলমন্ত্রকে পুনর্জাগরিত করেছে।”
তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “বিইউবিটির দুই শহীদ শিক্ষার্থী সুজন মাহমুদতাহমিদ আবদুল্লাহ যে সাহস, আত্মত্যাগ ও আদর্শের উদাহরণ রেখেছেন, তা বিশ্ববিদ্যালয়ের গর্ব এবং জাতির ইতিহাসের গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।”

সভাপতির বক্তব্যে ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ উদ্‌যাপন কমিটির আহ্বায়ক ড. মো. জাকির হোসেন বলেন, “আমরা আজকের আয়োজনকে শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং প্রজন্ম গঠনের দায়িত্ব বলে মনে করছি।” তিনি বলেন, “আমরা চাই আমাদের শিক্ষার্থীরা ইতিহাস জানুক, সত্যকে ভালোবাসুক এবং দেশ গঠনে দায়িত্বশীল হোক।”

আলোচনা শেষে শহীদদের স্মরণে আয়োজিত হয় এক হৃদয়গ্রাহী দোয়া মাহফিল।
বিইউবিটির শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা মিলিত হন এক গর্বিত ও আবেগময় মুহূর্তে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..