1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে ইউট্যাব কুবি ইউনিটের নিন্দা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে ইউট্যাব কুবি ইউনিটের নিন্দা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৫১ বার পঠিত
তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ

কুবি প্রতিনিধি

সম্প্রতি দেশব্যাপী হত্যা, খুন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা এবং পরিকল্পিতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ তুলে সেটির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ইউনিট।

সোমবার (১৪ জুলাই) ইউট্যাব, কুবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে একটা গোষ্ঠী হত্যা, খুন, ধর্ষণের মতো অপরাধ করে চলেছে। এমনকি গত ৯ জুলাই ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের এক ব্যবসায়ীকে পৈশাচিকভাবে হত্যা করা হয়। এছাড়া গত ১০ জুলাই যুবদল নেতা মাহবুবুর রহমানকে হত্যা করা হয়। এসব ঘটনায় ইউট্যাব, কুবি মর্মাহত ও উদ্বিগ্ন।

এছাড়া আরও উল্লেখ করা হয়, এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির উপর সুপরিকল্পিতভাবে দায় চাপানো হচ্ছে। সন্ত্রাসী যে হোক সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ে বিচারের দাবি জানায় সংস্থাটি।

ইউট্যাব কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহিন উদ্দিন বলেন, ‘যেকোনো ধরনের ইস্যু ঘটলেই যে বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়া হয় এবং তারেক রহমানকে ঘিরে সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়; সচেতন মহল হিসেবে আমরা এটির সমালোচনা করছি এবং সকল হত্যা, খুন, নৈরাজ্যের বিচার দাবি করছি।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..