1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কাউন্সিলের দাবিতে অটল, শেষদিনেও ভর্তি হতে পারেননি কেউ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

কাউন্সিলের দাবিতে অটল, শেষদিনেও ভর্তি হতে পারেননি কেউ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৪ বার পঠিত
শেষদিনেও ভর্তি হতে পারেননি কেউ

ভবিষ্যৎ রক্ষায় ইউনানি শিক্ষার্থীদের ১৪ দিনের গর্জন!
অনলাইন ডেস্ক

স্বতন্ত্র কাউন্সিল প্রতিষ্ঠার দাবিতে টানা ১৪ দিন ধরে রাজপথে রয়েছেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের কারণে নির্ধারিত সময়ের শেষ দিনেও নতুন ব্যাচে কেউ ভর্তি হতে পারেননি।

তথ্যানুসারে, গত ১৪ দিন ধরে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিজস্ব কাউন্সিল প্রতিষ্ঠার দাবিতে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশের সকল ইউনানি-আয়ুর্বেদিক চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলো। ক্লাস এবং একাডেমিক কার্যক্রম বর্জনের কারণে কলেজ চত্বরে যেন নেমে এসেছে নিরবতা।

এই আন্দোলনের মাঝেই ৩৬তম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সোমবার (১৪ জুলাই) নির্ধারিত সময়সীমার শেষ দিন হলেও আন্দোলনের কারণে একটি শিক্ষার্থীও ভর্তি হতে পারেনি।

সাধারণত, ইউনানি বিভাগে প্রতি বছর ২৫ এবং আয়ুর্বেদিক বিভাগে আরও ২৫ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। তবে চলমান আন্দোলনের প্রভাবে এবারের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে পুরোপুরি শূন্য আসন রেখেই।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাষ্য, “যতক্ষণ পর্যন্ত স্বতন্ত্র কাউন্সিল গঠনের ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত আর কারও ভবিষ্যৎ ধ্বংস হতে দেওয়া হবে না।” তারা প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেন এবং ভবিষ্যত সুরক্ষায় দ্রুত সিদ্ধান্ত চেয়েছেন।

ভর্তির নতুন সময়সূচি ঘোষণা হলেও আন্দোলনরতরা জানিয়ে দিয়েছেন—ক্যাম্পাসে অবস্থান, প্রতিরোধ ও প্রতিবাদ চলবে পূর্বের মতোই। দাবি আদায় না হলে আন্দোলনের গতি হবে আরও তীব্র।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..