1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশজুড়ে হবে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলবে লাখ টাকা পুরস্কার - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

দেশজুড়ে হবে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মিলবে লাখ টাকা পুরস্কার

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৬৮ বার পঠিত
দেশজুড়ে হবে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তুলির আঁচড়ে জিতো লাখ টাকা, বদলে দাও ভবিষ্যৎ!
অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশের শিক্ষার্থীদের জন্য ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ নামে এক অনন্য প্রতিযোগিতা আয়োজন করছে সরকার। আগামি আগস্টের শুরুতে শুরু হওয়া এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে বিজয়ী হলে মিলবে ৫ লাখ টাকার আকর্ষণীয় পুরস্কার।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পাঠানো এক নির্দেশনায় এই বিশেষ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজন করা হবে প্রতিযোগিতাটি। অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় কমিটিতে নাম নিবন্ধন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান নির্দিষ্ট একটি দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি আঁকার সুযোগ দেবে। তবে ওই দেয়ালটি হতে হবে নতুন, অ-সংবেদনশীল এবং আগে আঁকা গ্রাফিতি থাকলে তা মুছে ভিডিও করে সংরক্ষণ করতে হবে।

সূত্রে আরও জানা গেছে, প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে—উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়। প্রতিটি ধাপে স্থানীয় কমিটির তত্ত্বাবধানে শিক্ষার্থীরা নির্ধারিত স্থানে চিত্র আঁকবে এবং সেখান থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করা হবে। বিজয়ী চিত্রগুলো স্থিরচিত্র ও ভিডিওর মাধ্যমে julyforever.gov.bd ওয়েবসাইটে আপলোড করা হবে। প্রতিটি ধাপে থাকছে আকর্ষণীয় পুরস্কার। উপজেলা পর্যায়ে যথাক্রমে ৭ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা।

জেলা পর্যায়ে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা। বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের দেওয়া হবে ৩ লাখ, ২ লাখ এবং ১ লাখ টাকা। জাতীয় পর্যায়ে একটি মাধ্যমিক ও একটি উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান পাবে ৫ লাখ টাকা করে পুরস্কার।

উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা আয়োজনে বরাদ্দ রাখা হয়েছে ৩০ হাজার টাকা, জেলা পর্যায়ে ৫০ হাজার এবং বিভাগীয় পর্যায়ে বরাদ্দ ৫০ হাজার টাকা।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরে প্রতিযোগিতা মূল্যায়নের দায়িত্বে থাকছে সংশ্লিষ্ট থানা কমিটি। অন্যান্য মহানগরে দায়িত্ব পালন করবে জেলার সদর উপজেলা কমিটি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..