1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ - Janatar Jagoron

চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

চুপ নয়, এবার ছাত্রসমাজ রাজপথে নেমেছে সন্ত্রাসের বিরুদ্ধে!
অনলাইন ডেস্ক

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে একজন ব্যবসায়ীকে পাথর ছুঁড়ে নির্মমভাবে হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী জোর প্রতিবাদের অংশ হিসেবে রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় তারা এক বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি কলেজের মূল ফটক থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব মোড় ঘুরে আবার ফটকে এসে শেষ হয়। ছাত্রদের মুখে ছিল শ্লোগান—“সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রসমাজ, চাঁদাবাজ হুঁশিয়ার!”

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী মুহিম বলেন, “আমরা যে স্বপ্ন ও রক্ত দিয়ে দেশটা বানিয়েছি, সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলে চাঁদাবাজি রয়ে গেছে। কিন্তু আমাদের অবস্থান কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে নয়, আমরা দাঁড়িয়েছি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী অপশক্তির মুখোমুখি হয়ে।”

তিনি আরও বলেন, “আমরা যে জুলাই মাসটিকে বাংলাদেশের ইতিহাসের গর্ব বলে মনে করি, সেই মাস ব্যর্থ করতে যারা ষড়যন্ত্র করছে—তাদের বিরুদ্ধে ছাত্রসমাজ রুখে দাঁড়াবে। সন্ত্রাস, চাঁদাবাজি, গুজব—সবকিছুর বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে বিশ্বাস করি।”

মুহিম জানান, “আমরা দেশবিরোধী অপশক্তির কোনো জায়গা বাংলাদেশে হতে দেব না। ছাত্রসমাজ অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে ছিল, ভবিষ্যতেও থাকবে। কেউ ছাত্রদের চোখ রাঙিয়ে থামাতে পারেনি, পারবেও না।”

এই প্রতিবাদ কর্মসূচি ঘিরে পুরো এলাকায় ছিল টান টান উত্তেজনা। শিক্ষার্থীরা ‘সততা চাই, নিরাপদ বাংলাদেশ চাই’ স্লোগানে মুখর ছিল পুরো সময়জুড়ে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..