1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চুয়েট ছাত্রদলের খসড়া কমিটি, ৯ শিক্ষার্থীকে শোকজ - Janatar Jagoron

চুয়েট ছাত্রদলের খসড়া কমিটি, ৯ শিক্ষার্থীকে শোকজ

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত
চুয়েট ছাত্রদলের খসড়া কমিটি

চুয়েটে ছাত্রদলের গোপন কমিটি ফাঁস, কাঁপছে ক্যাম্পাস!
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডের ঘনঘটা ফের উত্তাপ ছড়াল। গোপনে ছাত্রদলের খসড়া কমিটিতে নাম থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবার ৯ জন শিক্ষার্থীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ ধরিয়ে দিয়েছে।

শুক্রবার (১১ জুলাই) ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত ৯টি পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্ত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ‘অস্থিতিশীল পরিবেশ ও শৃঙ্খলা বিরোধী’ তৎপরতায় যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এ কারণে তাদেরকে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে লিখিত জবাব দিয়ে ছাত্রকল্যাণ অফিসে সরাসরি হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চুয়েট শাখার ৯ সদস্যবিশিষ্ট একটি খসড়া কমিটি হঠাৎ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তালিকাটি ভাইরাল হতেই রাতেই বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। তারা দাবি জানান, নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীদের দ্রুত বহিষ্কার করতে হবে।

ফাঁস হওয়া তালিকায় দেখা যায়, ছাত্রদলের সভাপতি পদে নাম রয়েছে তড়িৎকৌশল বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফ রাশেদ এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জৈব চিকিৎসা প্রকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তৌফিক হাসান চৌধুরী

অন্যদিকে কমিটির বাকি সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মিনহাজ উদ্দিন, সহসভাপতি চন্দন কুমার দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ তৌসিফ, যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান আল সাবিতসাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক বিপ্লব হোসাইন এবং প্রচার সম্পাদক আহমেদ ইনতিসার

বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী এই ঘটনায় প্রশাসন দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বলে জানায়

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..