1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
৪৪তম বিসিএস: বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৮ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

৪৪তম বিসিএস: বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ১৮

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২০৩ বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি

৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বাজিমাত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ২০১১ সালে প্রতিষ্ঠিত, দেশের অপেক্ষাকৃত নতুন বিশ্ববিদ্যালয় হলেও ৪৪তম বিসিএস-এ ববি থেকে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৮ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুপারিশ প্রাপ্তিতে ৫ম এবং সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম স্থানে রয়েছে ববি।
জানা গেছে, গণিত বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম, ইভান ইসলাম শান্ত, আল-আমিন, মেহদি হাসান আকাশ, সাঈদ উদ্দিন খান এবং মালিহা বুশরা শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। অর্থনীতি বিভাগের ইব্রাহিম হোসেন শিক্ষা ক্যাডার এবং জান্নাতুল মাওয়া অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন।রসায়ন বিভাগের অরিন্দম দুর্জয় ও অরিন্দম কর্মকার এবং মার্কেটিং বিভাগের মো. সোহান ও গোলাম রব্বানী শাওন শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

এছাড়াও্র ইংরেজি বিভাগের সাইফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান নোমান, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের মো. সৈকত শিক্ষা ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন। পদার্থবিজ্ঞান বিভাগের মো. আসাদুজ্জামান কারিগরি শিক্ষা (ইন্সট্রাকটর পদার্থ) এবং কম্পিউটার সায়েন্স এণ্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফ নিয়াজ ফ্যামিলি প্লানিং ক্যাডারে সুপারিপ্রাপ্ত হয়েছেন।
প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ৩৮তম বিসিএসে ১ জন, ৪০তম-এ ৪ জন, ৪১তম- ৯ জন, ৪৩তম বিসিএস এ ১৪ জন সুপারিপ্রাপ্ত হয়েছিলেন। ৩৯ এবং ৪২তম বিশেষ বিসিএস হওয়ায় ববি’র কেউ আবেদন করতে পারেনি।


পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..