1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পঠিত
ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত

একটি ভিডিওতেই বন্ধ হয়ে গেল পুরো সাংবাদিক সমিতি!
অনলাইন ডেস্ক

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে সাংবাদিক সমিতির সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহারের স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নোটিশে বলা হয়, ‘ইডেন কলেজ সাংবাদিক সমিতি বর্তমানে গঠনতন্ত্র অনুমোদনের এবং পূনর্গঠনের পর্যায়ে রয়েছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সমিতির সকল কার্যক্রম—যেমন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ, অডিও বা ভিডিও চিত্র প্রেরণ—স্থগিত থাকবে।’

নোটিশে আরও উল্লেখ করা হয়, কলেজের নাম ব্যবহার করে সাংবাদিক সমিতির নামে কোনো ধরনের প্রচার বা কার্যক্রম আপাতত সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এ নির্দেশনা বিভাগীয় প্রধানদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।

তাতে আরও বলা হয়েছে, সাংবাদিক সমিতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক কাঠামো গড়ার লক্ষ্যে গঠনতন্ত্র প্রণয়ন ও অনুমোদনের কাজ চলছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের মিডিয়া কার্যক্রম বন্ধ থাকবে।

কলেজের নাম ব্যবহার করে সাংবাদিক সমিতির কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞার বিষয়টি সব বিভাগের শিক্ষার্থীদের জানিয়ে দিতে বলা হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি বলেন, “উপসচিবকে কেন্দ্র করে আমাদের সমিতির কার্যক্রম স্থগিত করা সম্পূর্ণ অযৌক্তিক। এটি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ।”

অন্যদিকে অধ্যক্ষ অধ্যাপক শামছুন নাহার বলেন, “ইডেন কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তারকে হেনস্তা করার ঘটনায় উপসচিব আমার কক্ষে এসে ক্ষমা চেয়েছেন, সেটি ভিডিও করে নিউজ করা হয়েছিল। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে সেই নিউজ দেখিয়ে বিব্রতকর প্রশ্ন করেছেন।”

তিনি বলেন, “আমি বলেছিলাম—সামনাসামনি ক্ষমা চাইলে চলবে। কিন্তু কথা না রাখায় আমার ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাই পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি আর কাজ করতে পারবে না।”

অধ্যক্ষ আরও জানান, “আমি চাই সাংবাদিক সমিতিতে প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি থাকুক। এতে করে সমিতি হবে আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য।”

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..