বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
জাবিতে কমনওয়েলথ প্রতিনিধি—শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত!
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ সচিবালয়ের একটি প্রতিনিধি দল।
বুধবার (২৫ জুন) দুপুর ১টায় উপাচার্যের দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে, কমনওয়েলথ এর গুড অফিসেস সেকশন, গভর্ণনেন্স অ্যান্ড পিস ডিরেক্টরেট-এর উপদেষ্টা অধ্যাপক মিশেল স্কবির নেতৃত্বে প্রতিনিধিদলটি জাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। উপাচার্য কমনওয়েলথ প্রতিনিধিদের এই আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন কমনওয়েলথ প্রতিনিধিদলের সদস্য জর্ডান নিল, জাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সৌজন্য সাক্ষাতের আগে কমনওয়েলথ প্রতিনিধিদল দর্শন বিভাগ আয়োজিত একটি বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন। এতে কমনওয়েলথ স্কলারশিপের সুযোগ ও শিক্ষার্থীদের নেটওয়ার্কিং বৃদ্ধিতে করণীয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে বিভাগের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক উপহার তুলে দেওয়া হয়।