শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিক্ষকের মুক্তির দাবিতে রংপুরের রাস্তায় গর্জে উঠলো বেরোবি!
ইউনুচ রাতুল, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহমুদুল হকের নিঃস্বার্থ মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২০ জুন সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মিডিয়া চত্বর প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক তাবিউর রহমান বলেন; “বিশ্ববিদ্যালয় শিক্ষক এত সস্তা হয়ে গেল যে মামলা হয়েছে এবং মামলার বিচার কার্যসম্পন্ন না হতেই তাকে গ্রেফতার করা হয়েছে এটা আসলে মেনে নেওয়ার মতো না”। তিনি আরো বলেন; যদি দ্রুততার সহিত তার নিঃস্বার্থ মুক্তি না দেওয়া হয় তাহলে আরো কঠোর কর্মসূচিতে যাবেন ।
বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক
মোহাম্মদ রফিউল আজম খান অধ্যাপক বলেন ” মো. মাহমুদুল হককে ভুয়া ভিত্তিহীন এবং বাণিজ্যিক মামলায় ফাঁসানো হয়েছে । এবং তিনি তার দ্রুত মুক্তির দাবি জানান এবং কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।
উল্লেখ্য; জুলাই অভ্যুত্থানে হার্টা করা সমেস হত্যা মামলায় তাকে গতো বৃহস্পতিবার ১৯ শে জুন নিজ বাসা থেকে গ্রেপ্তার হন।