1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির প্যানেলের ইশতেহার ঘোষণা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির প্যানেলের ইশতেহার ঘোষণা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৮১ বার পঠিত
ছাত্রদল-শিবির প্যানেলের ইশতেহার ঘোষণা

অনলাইন ডেস্ক,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে পৃথকভাবে ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। শিক্ষা, আবাসন, নিরাপত্তা ও শিক্ষার্থীদের মৌলিক অধিকার—দুটি প্যানেলই এসব ইস্যুকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে ৩৩ দফা ইশতেহার ঘোষণা করে শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। এক ঘণ্টা পর বিকেল সাড়ে তিনটায় ছাত্রদল সমর্থিত প্যানেল ৮ দফা ইশতেহার প্রকাশ করে।

ছাত্রদল প্যানেলের ইশতেহারে অনলাইন স্টুডেন্ট পোর্টাল চালু, গবেষণাসফটওয়্যার ও ম্যাটল্যাব, কেন্দ্রীয় গ্রন্থাগার রাত ১০টা পর্যন্ত খোলা, পাঠাগার সম্প্রসারণ, সেশনজট নিরসন, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, স্বাস্থ্য ও আবাসনসহ নানা সুবিধা অন্তর্ভুক্ত। ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন বলেন, “আমরা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করব।”

শিবির সমর্থিত প্যানেল ১২ মাসে ৩৩টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে। আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসম্মত খাবার, নারীবান্ধব ক্যাম্পাস, গবেষণা ও প্রশাসনিক স্বচ্ছতা মূল ফোকাস পয়েন্ট। শাটল ট্রেন, ট্র্যাকিং অ্যাপ, ই-কার, শাটল বাস, স্বাস্থ্যসেবা বর্ধিতকরণ, নারী শিক্ষার্থীদের সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও গ্রিন ক্যাম্পাস কার্যক্রমও ইশতেহারে প্রতিশ্রুত।

উভয় প্যানেলের ইশতেহারই শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপত্তা ও আধুনিক শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে প্রস্তুত হয়েছে, যা নির্বাচনী বিতর্ককে আরও তেজি করবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..