1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরে বিক্ষোভ, ডিম নিক্ষেপে তিনজন আটক - Janatar Jagoron
শিরোনাম

হাসনাত আবদুল্লাহর লন্ডন সফরে বিক্ষোভ, ডিম নিক্ষেপে তিনজন আটক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৪ বার পঠিত
হাসনাত আবদুল্লাহ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অংশগ্রহণে আয়োজিত একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার বিক্ষোভ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির কয়েকজন সমর্থক জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ঘটনার পর পুলিশ এক আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করে।

সোমবার পূর্ব লন্ডনের মসজিদসংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্সের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ।

অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভে অংশ নেন। বিকেল থেকেই রেস্টুরেন্টের সামনে উভয় পক্ষের সমর্থকদের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে এনসিপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে একই নিরাপত্তা বলয়ের মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।

মায়েদা গ্রিল রেস্টুরেন্টের সামনে সৃষ্ট উত্তেজনার সময় পুলিশ অন্তত তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলা হয়।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হেঁটে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্টুরেন্টে আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম ছোড়া হয়।

ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাক্‌বিতণ্ডা শুরু হয় এবং তা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত লোকজন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এরপর এনসিপির আরেক সমর্থকের সঙ্গে শাহ শামীমের দ্বিতীয় দফায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, সোমবার বিকেলে এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের সফর ঘিরে আওয়ামী লীগের কয়েকজন কর্মী বিশৃঙ্খল ও উসকানিমূলক আচরণের চেষ্টা করেন। ঘটনাটিকে ‘কাপুরুষোচিত’ উল্লেখ করে সংগঠনটি বলেছে, আওয়ামী লীগ এখনো ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে সরে আসতে পারেনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..