শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ফিরছিলেন বাড়ি, ফিরলেন লাশ হয়ে—সড়কে ঝরে গেল স্বপ্ন!
মোঃ রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি
ঘুরতে গিয়ে রাজশাহী হতে বাসায় ফেরার পথে নাটোরে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মৃত্যুবরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৬তম ব্যাচের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগর আহমেদ রাজ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেনসিং এন্ড জিআইএস এ অধ্যয়নরত ছিলেন।
গতকাল শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে চারটায় নাটোরের সদর উপজেলার বনবেলঘরিয়া এলাকায় বাস—সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান সাগরসহ চার জন।
জানা যায়, সাগর আহমেদ মিরপুর ১ এ তার পরিবারের সাথে থাকতেন। তিনি গাজীপুরে তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সাগর আহমেদ তার দুইজন অফিস কলিগের সাথে রাজশাহী ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে নাটোর বাসস্ট্যান্ড থেকে কিছু দূরে আম কিনতে গিয়েছেলিন। আম কিনে সিএনজিতে করে বাসস্ট্যান্ড ফেরার পথে রাজশাহীগামী বাস রাব্বি পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দূর্ঘটনা স্থলেই জাবি শিক্ষার্থী সাগর আহমেদ রাজ এবং ড্রাইভার মারা যান এবং সিএনজিতে থাকা সাগর আহমদের কলিগ দুইজনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল কালাম বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী বাসের সাথে সাগরদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ড্রাইভার এবং সাগরসহ তার দুই কলিগ মারা যায় । পরবতীর্তে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় এবং থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-৩২ ।