1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডাকসু নির্বাচন স্থগিত নয়, ফুল বেঞ্চে শুনানি কাল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন স্থগিত নয়, ফুল বেঞ্চে শুনানি কাল

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত
আপিলে স্থগিত বহাল, কাল বড় বেঞ্চে শুনানি

অনলাইন ডেস্ক,

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে আগামী বুধবার (৩ সেপ্টেম্বর)।

হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ চ্যালেঞ্জ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

এদিন আদালতে আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ডাকসু নির্বাচনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ বহাল রয়েছে। আগামীকাল পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।’ এর আগে সোমবার (০১ সেপ্টেম্বর) বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিলেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ কার্যকারিতা স্থগিত করেন।

আইনজীবী শিশির মনির আরও জানান, লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্টের আদেশকে সিএমপি ফাইল করেছেন এবং চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। এর ফলে নির্বাচন, প্রচারণা ও ক্যাম্পেইনসহ সব কার্যক্রম চালিয়ে যেতে কোনো আইনি বাধা নেই।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। স্বাধীনতার পর মাত্র সাতবার ভোট হয়েছে। সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..