1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইরানের নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি ইসরাইলের - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকেও হত্যার হুমকি ইসরাইলের

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪১ বার পঠিত
হত্যার হুমকি

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যাকেই বেছে নেওয়া হোক, তাকে হত্যার লক্ষ্যবস্তু করা হবে। বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

সামাজিকমাধ্যমে দেওয়া বার্তায় কাৎজ লিখেছেন, ‘ইসরাইলকে ধ্বংসের পরিকল্পনা, যুক্তরাষ্ট্র ও মুক্ত বিশ্বের বিরুদ্ধে হুমকি সৃষ্টি এবং আঞ্চলিক দেশগুলোর স্থিতিশীলতা নষ্টের পাশাপাশি ইরানের জনগণের ওপর দমনপীড়ন চালিয়ে যেতে শাসকগোষ্ঠী যাকেই নেতা বানাক না কেন, তাকে আমরা লক্ষ্যবস্তু করব।’

তিনি আরও বলেন, ‘তার নাম যাই হোক কিংবা তিনি পৃথিবীর যে প্রান্তেই অবস্থান করুন না কেন, তাকে খুঁজে বের করা হবে।’

কাৎজ জানান, প্রধানমন্ত্রী ও তিনি ইতোমধ্যে আইডিএফকে এ মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে সামরিক বাহিনীকে বলা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..