1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আবুধাবিতে ভারী বৃষ্টি বজ্রপাতে সতর্কতা প্রাণহানির আশঙ্কা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

আবুধাবিতে ভারী বৃষ্টি বজ্রপাতে সতর্কতা প্রাণহানির আশঙ্কা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পঠিত
আবুধাবিতে ভারী বৃষ্টি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টানা ভারী বর্ষণ শুরু হয়েছে। এর সঙ্গে বজ্রপাত হওয়ায় জনসাধারণের নিরাপত্তায় সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ নির্দেশনায় সড়কে চলাচল ও যানবাহন ব্যবহারে নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (২৩ মার্চ) থেকে দেশটিতে প্রবল বৃষ্টি শুরু হয়। কয়েকদিনের তীব্র গরমের পর হঠাৎ এই বৃষ্টিপাতে অনেক স্থানে পানি জমে গেছে। কোথাও কোথাও আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হওয়ায় নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশ এক বিবৃতিতে সাধারণ মানুষকে সাবধানতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে। পাশাপাশি সড়কে স্থাপিত ইলেকট্রনিক ডিসপ্লেতে প্রদর্শিত গতিসীমা ও অন্যান্য নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। বৃষ্টির কারণে দৃষ্টিসীমা কমে যাওয়া এবং সড়ক পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবুধাবির সিভিল ডিফেন্স জানায়, অতিবৃষ্টির ফলে নিচু এলাকায় হঠাৎ করে পানি জমে বন্যার সৃষ্টি হতে পারে। তাই আপাতত এসব এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সতর্ক করে বলা হয়েছে, বৃষ্টির সময় অনেকেই আবেগে গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে ছবি বা ভিডিও ধারণ করেন, যা ঝুঁকিপূর্ণ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এই নির্দেশনা অমান্য করলে তাকে জরিমানার মুখে পড়তে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..