1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

শ্রীনগরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪৪ বার পঠিত
শ্রীনগরে গণপিটুনি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় শাহাদাত (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহাদাত শ্যামসিদ্ধি এলাকার বাসিন্দা এবং শামসুল শেখের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ভোরে মত্তগ্রাম সড়কে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোবাইল চুরির অভিযোগে রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়দের ভাষ্য, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি সড়কে পড়ে ছিল। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা জানতে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..