1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জবিতে দোয়া মাহফিল - Janatar Jagoron

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জবিতে দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পঠিত
নিহতদের স্মরণে জবিতে দোয়া মাহফিল

বাচ্চারা স্কুলে গিয়েছিল, ফিরলো না—স্মরণে অশ্রু ও দোয়া
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মসজিদ কমিটি ও শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আবেগঘন উপস্থিতি লক্ষ করা যায়।

এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রইস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার নৈতিক দায়। এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের আরও বেশি সচেতন করেছে। তদন্ত কমিটির উচিত প্রকৃত কারণ চিহ্নিত করে ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।’

জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘আমরা প্রতিনিয়ত আহতদের জন্য দোয়া করছি। যতদিন না তারা সুস্থ হচ্ছে, আমাদের এই দোয়া চলতেই থাকবে। এই শোকের সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে ব্যথিত।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইমন আবেগময় কণ্ঠে বলেন, ‘হারিয়ে গেল আমাদের শিশুদের কোলাহল, তাদের স্বপ্নগুলো। বাস্তবতা বড়ই নির্মম—যারা হাসতে হাসতে স্কুলে গিয়েছিল, তারা আর ফিরবে না। আমাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে।’

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কেএএম রিফাতসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা।

নারী শিক্ষার্থীদের নির্ধারিত নামাজ স্থানে অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

উল্লেখ্য, সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী। এ শোকাবহ ঘটনায় আজ (মঙ্গলবার) দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বলে গণমাধ্যম জানিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..