1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ - Janatar Jagoron

শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পঠিত
শিক্ষা উপদেষ্টা-সচিবের পদত্যাগের দাবি

পরীক্ষা স্থগিত, ছাত্র বিক্ষোভে উত্তাল রাজধানী – পদত্যাগ চাই!
অনলাইন ডেস্ক

রাজধানীতে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন কলেজ শিক্ষার্থীরা। হঠাৎ করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে উত্তাল হয়ে ওঠে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীরা দাবি তুলেছেন—শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এবং শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ ধানমন্ডির পাঁচটি কলেজের শিক্ষার্থীরা একযোগে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে তীব্র স্লোগানে রাজপথ কাঁপিয়ে তোলেন।

গণমাধ্যম-কে দেওয়া তথ্য অনুযায়ী, বিক্ষোভরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে ছুটে যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। তারা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

অন্যদিকে, মিরপুর, মগবাজার এবং বাড্ডার বিভিন্ন কলেজ থেকেও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। তাদের মিছিল পৌঁছে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, রাত ৩টার সময় হঠাৎ পরীক্ষা স্থগিতের ঘোষণায় তারা ভীষণ হতাশ ও ক্ষুব্ধ। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের জন্য তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের সরাসরি জবাবদিহিতা দাবি করেছেন। তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে অচল করে দেওয়া হবে পুরো ঢাকা শহর।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..