1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জাবি ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সিনেটরের ড্রাইভারকে মারধরের অভিযোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
মাহিদুল ইসলাম গফুর: তৃণমূলের আস্থা থেকে নগর নেতৃত্বের নবদিগন্ত সরকারি অনুদানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, চিত্রনাট্য জমা দিতে আহ্বান নির্মাতাদের বজ্রপাতের ঝুঁকিপূর্ণ সময় কখন, নিরাপদ থাকতে জরুরি করণীয় জানুন রূপপুরে প্রথম ফুয়েল লোডিং শুরু, বিদ্যুৎ উৎপাদনের পথে বড় অগ্রগতি ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত ১৪, আহত বহু দেশের সব রুটে বাস ভাড়া বাড়ল, আজ থেকে নতুন মূল্য কার্যকর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, হাতে বিষের বোতল তাপপ্রবাহে পুড়ছে ২১ জেলা, স্বস্তির আভাস নেই শিগগিরই এক সপ্তাহে লোডশেডিং কমানোর ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পুলিশ সুপার চার কর্মকর্তার বদলি ও নতুন পদায়নের নির্দেশ

জাবি ছাত্রদলের সদস্য সচিবের বিরুদ্ধে সিনেটরের ড্রাইভারকে মারধরের অভিযোগ

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১০৩৭ বার পঠিত
জাবি ছাত্রদলের সদস্য সচিব

জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে কেন উঠল মারধরের অভিযোগ?
রকিব হাসান প্রান্ত, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪২তম বার্ষিক সিনেট অধিবেশনে যোগ দিতে আসা সিনেটর এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমির গাড়িচালক মো. শামীম মিয়াকে মারধরের অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের বিরুদ্ধে।

শনিবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সিনেট অধিবেশনে অংশ নিতে অতিরিক্ত সচিবের গাড়ি মুরাদ চত্বর এলাকায় আসলে গাড়ির ড্রাইভার মো. শামীম মিয়া সিনেট হলের অবস্থান জানতে গাড়ি থেকে নেমে আশেপাশে তাকান এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীককে সিনেট হলের লোকেশন জিজ্ঞেস করেন। লোকেশন জানতে চাইলে অনীক ড্রাইভারকে জিজ্ঞেস করেন, তিনি কোথায় থেকে এসেছেন। ড্রাইভার নিজের পরিচয় দেওয়ার পর অনীক পুনরায় একই প্রশ্ন করলে ড্রাইভার বিরক্ত হয়ে ‘ধুর’ বলে পাশের এক রিকশাচালককে জিজ্ঞেস করতে যান। তখন ওয়াসিম আহমেদ অনীক উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। ঘটনাস্থলে ড্রাইভার নিজের পরিচয় দিলেও অনীক থামেননি বলে অভিযোগ।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী ড্রাইভার শামীম মিয়া বলেন, গাড়িতে ম্যাডামকে নিয়ে আমি শহীদ মিনারের পাশে দাঁড়াই। সেখানে দাঁড়িয়ে থাকা একজনকে জিজ্ঞেস করি সিনেট ভবন কোনদিকে। উত্তরে তিনি নানান প্রশ্ন করতে থাকেন। আমি এবং গাড়িতে থাকা ম্যাডামের পরিচয় দিলেও তিনি প্রশ্ন করে যেতে থাকে। তাই আমি একটু বিরক্ত হয়ে নিজেই নিজেকে ধুর বলে অন্য এক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করি। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে সিনেট ভবনে যখন ম্যাডামকে নামিয়ে দিয়ে পাশে বসে থাকি তখন তারা আরও ৪-৫ জন আসে এবং আমাকে মারতে উদ্যত হয়। একজন আমাকে বলে বড় ভাইয়ের পা ধরে মাফ চাইতে অন্যথায় আবার মারবে। তখন আমি তাদের কাছে মাফ চেয়ে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘তাকে কোন রকম মারধর করা হয়নি। উল্টো সে আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে। খারাপ ব্যবহার করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, এব্যাপারে আমি এখনও অবগত নই। আমার কাছে এখনো কোন অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তাহলে তদন্ত সাপেক্ষে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..