1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পারিশ্রমিক জটিলতায় চিটাগং কিংস, বিদেশি দুই ক্রিকেটার বকেয়া শিকার! - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পারিশ্রমিক জটিলতায় চিটাগং কিংস, বিদেশি দুই ক্রিকেটার বকেয়া শিকার!

  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার পঠিত
ক্রিকেটার বকেয়া শিকার
this is a collected or created picture for Janatar Jagoron news.

আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চিটাগং কিংস। লঙ্কান ক্রিকেটার বিনুরা ফার্নান্দোর পর এবার তাদের টার্গেট আরও দুই বিদেশি তারকা। টুর্নামেন্টের শেষপর্যায়ে এসেও কোনো পারিশ্রমিক পাননি পাকিস্তানি অলরাউন্ডার খাজা নাফে ও আফগান ক্রিকেটার জুবায়েদ আকবরি। তবে মুখ খুলতে সাহস পাচ্ছেন না তারা, কারণ ফ্র্যাঞ্চাইজির চাপ আর টাকার পাওনা না মেলার ভয়। কিংস মালিক অবশ্য বিষয়টি অন্যভাবে ব্যাখ্যা করছেন।

সোশ্যাল মিডিয়ায় বিপিএলের নতুন তকমা ‘বকেয়া প্রিমিয়ার লিগ’। মাঠের বাইরের নানান কাণ্ড-কারখানা রাজশাহী আর চিটাগং ফ্র্যাঞ্চাইজিকে সেই নামের পেছনে যুক্তি দিচ্ছে বারবার।

ফারুক আহমেদের ‘রিফর্মড বিপিএলে’ রাজশাহীর বকেয়ার গল্প শিরোনামে থাকলেও, পারিশ্রমিক নিয়ে জটিলতায় চিটাগং কিংস কোনো অংশেই পিছিয়ে নেই। এর আগে বিনুরা ফার্নান্দো ইস্যুতে সমালোচনা চলছিল; এবার যুক্ত হলো নতুন দুই নাম। খাজা নাফে ও জুবায়েদ আকবরি এখনও এক পয়সাও পাননি।

ক্রিকেটাররা সরাসরি অভিযোগ করতে ভয় পাচ্ছেন, কারণ ফ্র্যাঞ্চাইজি মালিকের হুমকি। মুখ খুললে সব হারানোর শঙ্কায় বাংলাদেশে অস্বস্তিকর সময় কাটছে তাদের।

সময় সংবাদে এই অভিযোগ নিয়ে যোগাযোগ করা হলে, চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী পুরো বিষয় অস্বীকার না করলেও, কিছুটা রক্ষায় নেমেছেন। জুবায়েদের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে স্বীকার করেছেন খাজা নাফের বিষয়টি।

‘নাফেরের ক্ষেত্রে সব ঠিক আছে। তার চুক্তি অনুযায়ী পুরো টাকা ক্যাশে টুর্নামেন্ট শেষে পাবে। আমরা তাদের যথেষ্ট সম্মান দেই। কিছু মন্তব্যে আমি খুশি হইনি, এই যা।’—বলেন চৌধুরী।

বিপিএলের বাইলজ অনুযায়ী, টুর্নামেন্টের মাঝপথে পারিশ্রমিকের অর্ধেক দেওয়ার নিয়ম থাকলেও, ড্রাফটের বাইরের চুক্তিতে সেটি বাধ্যতামূলক নয়। তবে টাকার অস্বচ্ছতা আর নানা অভিযোগের প্রেক্ষাপটে বিদেশি ক্রিকেটারদের পাওনা আদায় যে প্রতিনিয়ত অনিশ্চিত হয়ে পড়ছে, তা নিয়ে শঙ্কা আরও বাড়ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..