1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত বিসিবির

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পঠিত
বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি। আগামী ২৫ জানুয়ারি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে সফর না করার সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে লিখিতভাবে জানিয়েছে বিসিবি।

এর আগে গতকাল বিসিবির একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতের বিপক্ষে কড়া অবস্থান না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু দেশজুড়ে তৈরি হওয়া নানা সমালোচনা এবং সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। ইতোমধ্যে আইসিসিকে চিঠি দিয়ে ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘খুব শিগগিরই একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবির অবস্থান পরিষ্কার করা হবে। মোস্তাফিজ এবং বিশ্বকাপ—এই দুই বিষয়েই সুস্পষ্ট বার্তা থাকবে।’

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের পেছনে মূল প্রেক্ষাপট তৈরি হয় মোস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বিসিসিআই মোস্তাফিজকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এরপরই প্রশ্ন ওঠে—যেখানে একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, সেখানে কীভাবে একটি পুরো দলের নিরাপত্তা দেওয়া হবে? এমন প্রশ্ন তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও।

একটি ফেসবুক পোস্টে তিনি জানান, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবিকে সিদ্ধান্ত নিতে তিনি অবহিত করবেন। এর পরপরই জানা যায়, বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..