1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান, আইসিসি ইস্যুতে বিসিবির স্পষ্ট অবস্থান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম
জ্বালানি তেলের নতুন দাম কার্যকর ঘোষণা; আজ থেকে শুরু এআই চ্যাটবটে কখনোই যেসব সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না ঝিনাইদহ মহেশপুরে বজ্রপাতে গৃহবধূ নিহত মেসি ও এএফএ’র বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণা মামলা ঘিরে হাদি হত্যাকাণ্ডে অস্ত্র ব্যবসায়ী হেলাল তিন দিনের রিমান্ডে এপ্রিল নয় মে মাসেও জ্বালানি তেলে কোনো সংকট থাকবে না অন্তর্বর্তী সরকারের সময় মব সহিংসতায় প্রশ্রয় ছিল : ডা. জাহেদ উর রহমান নতুন শ্রমবাজার খুঁজছে সরকার, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে চুক্তির উদ্যোগ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ২২ সদস্যের স্কোয়াড প্রায় চূড়ান্ত ঘোষণা আনুষ্ঠানিকভাবে পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন প্রত্যাখ্যান, আইসিসি ইস্যুতে বিসিবির স্পষ্ট অবস্থান

  • সর্বশেষ আপডেট: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত
বিসিবি

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও অসত্য’ আখ্যা দিয়ে তা সরাসরি নাকচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মোস্তাফিজুর রহমানকে আইপিএলে অংশ নিতে অনুমতি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিসিবি নাকি আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে—এমন দাবি করে কিছু ভারতীয় গণমাধ্যম। এমনকি আইসিসিকে এ বিষয়ে চিঠি দেওয়ার কথাও বলা হয়। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আইসিসির কাছ থেকে প্রাপ্ত জবাবের সঙ্গে এসব দাবির কোনো মিল নেই।

বুধবার প্রকাশিত বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিসিবির পক্ষ থেকে উত্থাপিত নিরাপত্তা ও অন্যান্য উদ্বেগ নিরসনে আইসিসি ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির মতামতকে স্বাগত জানানো হবে এবং তা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে আইসিসি আশ্বাস দিয়েছে।’

এর আগে মঙ্গলবার রাতে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দাবি করে, বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে—এমন বার্তা নাকি আইসিসি বিসিবিকে দিয়েছে। তবে বিসিবি স্পষ্ট করে জানিয়েছে, আইসিসি থেকে এ ধরনের কোনো নির্দেশনা বা বার্তা দেওয়া হয়নি।

এ বিষয়ে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কিছু গণমাধ্যমে বোর্ডকে “আলটিমেটাম” দেওয়া হয়েছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু কিংবা ভাষার সঙ্গে এসব প্রতিবেদনের কোনো সামঞ্জস্য নেই।’

বিসিবির ভবিষ্যৎ করণীয় নিয়েও বিজ্ঞপ্তিতে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিবি আইসিসি এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক পরিবেশে আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো যায়।’

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..