1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশে চালের মজুত বেড়েছে, কমেছে গমের - Janatar Jagoron

দেশে চালের মজুত বেড়েছে, কমেছে গমের

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
চাল

নতুন অর্থবছরে চাল-গম মজুত ইতিহাস গড়ছে!
অনলাইন ডেস্ক

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন চাল ও গম মজুত রয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।

বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয় গণমাধ্যমকে জানায়, গত বছরের ১ জুলাই দেশে ১৪ দশমিক ৭৩ লাখ টন চাল ও গমের মোট মজুত ছিল। এর মধ্যে চালের মজুত ছিল ১০ দশমিক ৬০ লাখ টন এবং গমের মজুত ছিল ৪ দশমিক ১৩ লাখ টন।

কিন্তু নতুন অর্থবছরের শুরুতে চালের মজুত লাফিয়ে ১৫ দশমিক ৪১ লাখ টনে পৌঁছেছে। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানি করা গমের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুত কমে ২ দশমিক ২৩ লাখ মেট্রিক টনে নেমেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..