শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
চালের মজুদ বাড়লেও গম সংকটে খাদ্য নিরাপত্তা প্রশ্নচিহ্ন!
অনলাইন ডেস্ক
চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ দাঁড়িয়েছে ১৭.৬৪ লাখ মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন লাখ টন বেশি।
বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টার গণমাধ্যম থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি অনুযায়ী, গত বছরের ১ জুলাই দেশের মোট চাল ও গমের মজুদ ছিল ১৪.৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০.৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল ৪.১৩ লাখ টন।
নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বৃদ্ধি পেয়ে ১৫.৪১ লাখ টনে পৌঁছেছে। তবে গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২.২৩ লাখ মেট্রিক টনে, কারণ অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের তুলনায় বিতরণ বেশি হয়েছে।