1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আশুরা পালন ঘিরে শোকাচ্ছন্ন শিয়া মুসলিম বিশ্ব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

আশুরা পালন ঘিরে শোকাচ্ছন্ন শিয়া মুসলিম বিশ্ব

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১৭৯ বার পঠিত
আশুরা পালন

বিশ্বের বিভিন্ন দেশে শিয়া মুসলিমরা গভীর শোক, প্রার্থনা এবং ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালন করেছেন। সাম্প্রতিক সময়ে ইরান ও লেবাননে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, সংঘাত ও যুদ্ধের প্রেক্ষাপটে এ বছরের আশুরা বিশেষ গুরুত্ব বহন করছে। বৃহস্পতিবার থেকেই বিভিন্ন দেশে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং শুক্রবার জুমার নামাজকে কেন্দ্র করে বিশেষ দোয়া ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮০ খ্রিস্টাব্দে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন উমাইয়া শাসকের প্রতি আনুগত্য স্বীকারে অস্বীকৃতি জানিয়ে পরিবারের সদস্য ও সঙ্গীদের সঙ্গে শাহাদাত বরণ করেন। তাঁর এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে সুন্নি-শিয়া বিভাজনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। একই সঙ্গে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে অবিচল অবস্থানের প্রতীক হিসেবেও এ ঘটনাকে দেখা হয়।

ইরানের রাজধানী তেহরানে কালো পোশাক পরিহিত শোকাহত মানুষ মসজিদ, হোসাইনিয়া ও বিভিন্ন সড়কে সমবেত হয়ে মাতম করেন। এ উপলক্ষে শহরের বহু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণকারীদের মধ্যে চা ও খেজুর বিতরণ করেন।

আশুরার আগের সন্ধ্যায় ইমাম রুহুল্লাহ খোমেনীর মাজারে আয়োজিত শোকানুষ্ঠানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইমাম হুসাইন মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা দিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, কাউকে অত্যাচার করা, অত্যাচার মেনে নেওয়া কিংবা অন্যায়ের সামনে নীরব থাকা—কোনোটিই গ্রহণযোগ্য নয়।

এদিকে লেবাননের উপকূলীয় শহর টায়ারে হিজবুল্লাহর হয়ে নিহত যোদ্ধা ও প্যারামেডিকদের পরিবারের সদস্যরা শোকসভায় অংশ নেন। অনুষ্ঠানে ধর্মীয় বক্তারা কারবালার ঐতিহাসিক ঘটনার সঙ্গে বর্তমান সময়ের সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। আশুরা উপলক্ষে শহরের বিভিন্ন সড়ক ইমাম হুসাইনের নামে লাল ও কালো ব্যানারে সজ্জিত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..