1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তারেক রহমানের স্মার্টফোন ও ইন্টারনেট মূল্য কমানোর আহ্বান - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

তারেক রহমানের স্মার্টফোন ও ইন্টারনেট মূল্য কমানোর আহ্বান

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত
ইন্টারনেট মূল্য

দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে সাধারণ মানুষের জন্য ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্মার্টফোনের মূল্য আরও নাগালের মধ্যে আনার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে সাশ্রয়ী মূল্যে ডিভাইস সরবরাহের উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ইন্টারনেট সেবার মূল্য আরও কমানোর বিষয়টিও বিবেচনার আহ্বান জানান তিনি, যাতে ডিজিটাল সুবিধা আরও বিস্তৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে পারে।

বৈঠকে ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ মানুষের জন্য আরও সহজ ও কার্যকর করার বিষয়েও মতবিনিময় হয়।

এ সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওনের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..