1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাইফুর সাগরের বিরুদ্ধে মাস্তুল ফাউন্ডেশনের মামলার আবেদন - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সাইফুর সাগরের বিরুদ্ধে মাস্তুল ফাউন্ডেশনের মামলার আবেদন

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৪৭ বার পঠিত
মাস্তুল ফাউন্ডেশন

চাঁদা দাবি এবং মানহানির অভিযোগ তুলে ফেস দ্যা পিপল–এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে মামলা করার আবেদন করেছে মাস্তুল ফাউন্ডেশন।

রোববার সকালে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান ঢাকার সিএমএম আদালতে এ আবেদন দাখিল করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণের পর আদেশ অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে, ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে কয়েকটি প্রতিবেদন প্রকাশের পর অভিযুক্তরা মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে যান। সেখানে প্রতিষ্ঠানের অনুকূলে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশের বিনিময়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই অর্থ দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি প্রদর্শন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া অভিযোগে বলা হয়, গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যা প্রতিষ্ঠানের সুনামহানির কারণ হয়েছে। ওই প্রতিবেদনের ফলে প্রায় ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলার আবেদনে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, এসব অভিযোগ মামলার আবেদনে বাদীপক্ষের দাবি হিসেবে উপস্থাপিত হয়েছে। আদালত এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..