1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

ইউনিয়নে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত
দুর্নীতি প্রতিরোধ কমিটি

দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধকে আরও শক্তিশালী করতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রমের অংশ হিসেবে এ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যক্রম পরিচালনা করছে। নতুন অর্থবছর থেকে ইউনিয়ন পর্যায়েও এসব কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এর ফলে তৃণমূলে দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

দুদক এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাদের মতে, ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠিত হলে স্থানীয় জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। পাশাপাশি দুর্নীতিবিরোধী সচেতনতা, সামাজিক প্রতিরোধ, সততা, নৈতিকতা এবং সুশাসনের সংস্কৃতি বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ ইতিবাচক। তবে অতীতে পরিচালিত কমিটিগুলোর কার্যক্রম নিরপেক্ষভাবে মূল্যায়ন করে নতুন কমিটি গঠনের পরামর্শ দেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, অতীতের সীমাবদ্ধতা থেকে শিক্ষা নিয়ে নতুন কাঠামো তৈরি করা গেলে এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা আরও বাড়বে।

দুদকের গঠনতন্ত্র অনুযায়ী, ইউনিয়ন পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটি সাত সদস্যের হবে। এতে একজন সভাপতি, প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল সদস্য এবং অন্তত এক-তৃতীয়াংশ নারী সদস্য রাখার বিধান রয়েছে। সমাজের সৎ, সচেতন ও স্বেচ্ছাসেবী ব্যক্তিদের মধ্য থেকে সদস্য মনোনয়ন দেওয়া হবে।

গঠনতন্ত্রে আরও উল্লেখ রয়েছে, বিদেশি নাগরিক, নির্বাচিত জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, আদালতের অপ্রকৃতস্থ ঘোষিত ব্যক্তি, দেউলিয়া, ঋণখেলাপি এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তি এই কমিটির সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হবেন না।

দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম বলেন, দুর্নীতি দমনে শুধু শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়। তাই ইউনিয়ন পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য। তিনি বলেন, আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তুলতে পারলে দুর্নীতি প্রতিরোধ আরও কার্যকর হবে।

দুদকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলা ও মহানগর পর্যায়ে সর্বোচ্চ ১৩ সদস্য এবং উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ৯ সদস্যের দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। এসব কমিটির উদ্যোগে নিয়মিত আলোচনা সভা, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, র‌্যালি, মানববন্ধন, সেমিনার, নাটকসহ বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালিত হচ্ছে।

২০২৫ সালের তথ্য অনুসারে, দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচ শতাধিক দুর্নীতি প্রতিরোধ কমিটি সক্রিয় ছিল। এসব কমিটির মাধ্যমে এক বছরে দেড় হাজারের বেশি আলোচনা সভা, এক হাজারেরও বেশি বিতর্ক প্রতিযোগিতা এবং শত শত র‌্যালি, মানববন্ধন ও অন্যান্য সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কৃষি উপকরণ বিতরণসহ স্থানীয় সরকারি সেবায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কমাতে এসব কমিটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..