1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিপদে আল্লাহর সাহায্য পাওয়ার চার আমল - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বিপদে আল্লাহর সাহায্য পাওয়ার চার আমল

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৬৭ বার পঠিত
আল্লাহর সাহায্য

মানুষের জীবনে সব সময় সুখ ও স্বস্তির সময় থাকে না। কখনো ঋণের বোঝা, চাকরি হারানোর শঙ্কা, প্রিয়জনের মৃত্যু, অসুস্থতা, অর্থসংকট কিংবা ব্যর্থতার মতো কঠিন বাস্তবতা জীবনে নেমে আসে। তবে একজন মুমিন আল্লাহর রহমত থেকে নিরাশ হন না। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না।’ (সুরা জুমার: ৫৩)

এই আয়াত বিশ্বাসীদের জন্য আশার বার্তা বহন করে। যিনি মৃত ভূমিকে বৃষ্টির মাধ্যমে পুনর্জীবিত করেন, তিনিই মানুষের দুঃখ-কষ্ট দূর করে শান্তি দান করতে সক্ষম। ইসলামি শিক্ষায় এমন কয়েকটি আমলের কথা উল্লেখ রয়েছে, যা বিপদের সময়ে আল্লাহর সাহায্য লাভের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত।

১. দরুদ শরিফ পাঠ

রাসুলুল্লাহ (সা.)-এর ওপর বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। হাদিসে উবাই ইবন কাব (রা.) বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করেছিলেন, নিজের দোয়ার কতটুকু অংশ দরুদের জন্য নির্ধারণ করবেন। শেষ পর্যন্ত যখন তিনি পুরো দোয়া দরুদে ব্যয় করার ইচ্ছা প্রকাশ করেন, তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, এর ফলে দুশ্চিন্তা দূর হবে এবং গোনাহ ক্ষমা করা হবে। (তিরমিজি: ২৪৫৭)

২. ইস্তিগফার

ইস্তিগফার বান্দাকে আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তা করে এবং গোনাহের জন্য ক্ষমা প্রার্থনার অন্যতম মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ তৈরি করে দেবেন, দুশ্চিন্তা দূর করবেন এবং এমন উৎস থেকে রিজিক দান করবেন, যা সে কল্পনাও করেনি। (আবু দাউদ: ১৫১৮)

ইস্তিগফারের জন্য আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জানবিন ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহীম এবং সাইয়্যিদুল ইস্তিগফারসহ বিভিন্ন দোয়া পাঠ করা যেতে পারে।

৩. দোয়ায়ে ইউনুস

হজরত ইউনুস (আ.)-এর দোয়া মুসলিমদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দোয়া হিসেবে পরিচিত।

লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন।

আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর আমি তাকে দুশ্চিন্তা ও কষ্ট থেকে মুক্তি দিয়েছিলাম। এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি।’ (সুরা আম্বিয়া: ৮৮)

এই আয়াত শুধু ইউনুস (আ.)-এর ঘটনা নয়; বরং সব মুমিনের জন্য আল্লাহর সাহায্য ও মুক্তির সুসংবাদ বহন করে।

৪. ‘ইয়া জাল-জালালি ওয়াল ইকরাম’ জিকির

ইয়া জাল-জালালি ওয়াল ইকরাম’ আল্লাহর অন্যতম মহান নাম। রাসুলুল্লাহ (সা.) এই নামের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে উৎসাহ দিয়েছেন। (মুসনাদে আহমাদ: ১৭৫৯৬)

এই জিকির মানুষের মনে দৃঢ় বিশ্বাস সৃষ্টি করে যে, মহিমা ও সম্মানের অধিকারী আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়।

সংকটে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা

ইসলামি শিক্ষায় বিপদকে সব সময় শাস্তি হিসেবে দেখা হয় না। অনেক সময় এটি বান্দাকে আল্লাহর দিকে আরও বেশি ফিরে আসার সুযোগ করে দেয়। তাই কঠিন পরিস্থিতিতে হতাশ না হয়ে দরুদ শরিফ, ইস্তিগফার, দোয়ায়ে ইউনুস এবং ‘ইয়া জাল-জালালি ওয়াল ইকরাম’-এর জিকিরের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..